কষ্ট ,কষ্টকে মাপছি
কেজি এক হবে হয়তো
এক একটা দীর্ঘশ্বাস এক এক গ্রাম পরিমান
কপাল নয় ,নিজের দোষেই আজ নিজের এই পরিমান
কষ্ট , কষ্টকে গুনছি
টাকার মতো করে,
হাজার খানেক তো হবেই..
এক একটা স্বপ্নের মূল্য এক পয়সার মতো
এরকম টাকা হারালাম শত
কষ্ট , কষ্টকে দেখছি,
চাদের মতো করে
শুধু আলো দিয়ে যাচ্ছে
আর তারা গুলো আমায় নিয়ে উপহাস করছে
চরম উপহাস
Comments (7)