জীবন যাচ্ছে থেমে থেমে
চলছে না আর এভাবে
ভালো লাগার সব জিনিসগুলো
যাচ্ছে যেন কিভাবে!
ইচ্ছে হয় না আগের মতো
ঘুড়ির সাথে উড়ি,
জাগে না আর আমার মনে
উড়াতে ইচ্ছের ঘুড়ি।
আশার প্রদীপটা যাচ্ছে নিভে
একটু একটু করে,
ভাষা তো আমি হারিয়ে ফেলেছি
বুঝাবো কেমন করে!
চলার পথে হোচট খেয়ে
পরছি বারে বার,
তাকিয়ে দেখি আশেপাশে
শুধুই হাহাকার।
ভালোবাসা নামক শব্দটি কি আদৌ
আছে পৃথিবীতে?
মনুষ্যত্ব সেতো হারিয়ে গেছে
অনেক দিন আগে।
এভাবে জীবন সেতো ফুরিয়ে গেল
বাকি রইলো কি?
জানিনা আর এই জীবনে
আমার হবে কি?
Comments (9)