মনে কর দুম করে
আমি আর নেই!
-কোথাও যাবি ঘুরতে
-কি করবি তখন ?
একাই যাবি?
উত্তর চাই
মনে কর দুম করে
আমি আর নেই!
-তোর রাগ করা প্রয়োজন
-ভীষন প্রয়োজন
কার সাথে রাগ করবি?
উত্তর চাই
মনে কর আমি আর নেই!
-বদলাবি?
-বদলাবি ,তোর চিরচেনা রুপ থেকে ?
উত্তর চাই
মনে কর দুম করে
আমি আর নেই!
-আমি নেই
-চলে যাচ্ছি না ফেরার দেশে
-কি করবি তখন?
উত্তর চাই
Comments (18)