ভালোবাসিবো তারে
যে আমার কবিতার ছন্দ হবে
ভালোবাসিবো তারে
যে আমার কথার সঙ্গ দিবে
ভালোবাসিবো তারে
যে আড়ালে আমায় দেখবে
ভালোবাসিবো তারে
যে চলার পথে লজ্জামুখে আমার হাতটি ধরবে
ভালোবাসিবো তারে
যে আমার মেঘলা আকাশের মেঘদূত হবে
ভালোবাসিবো তারে
যে আমার রংধনুকে রাঙিয়ে তুলবে
ভালোবাসিবো তারে
যে আমায় ভেজা ঘাসের শিশির হবে
ভালোবাসিবো তারে
যে আমার রোদেলা দিনের ছায়া হবে
ভালোবাসিবো তারে
যে আমার রাতের ঘুমের স্বপ্ন হবে
ভালোবাসিবো তারে
যে আমায় ভালোবাসবে