হয়তো কোন একদিন,
কোন এক ভোরে আসবে তুমি সুখ।
তাইতো আমি সাজিয়ে রাখছি
আছে যা আমার দুখ।
সুখ, তুমি হয়তো ছুটিতে আছো
সেটা হতে পারে গ্রীষ্মকালীন।
নাকি উত্তরের শৈতপ্রবাহে তুমি
বরফ হয়ে আছো।
সুখ তুমি আছো তো!!
নাকি আমি যেটা ভাবছি সেটা শুধুই আমার আল্পনা।
না, তুমি আমি ব্যতীত সবার জন্যে,
আমার জন্যে শুধুই কল্পনা।
তুমি ভেবনা তুমি না আসলে
আমার বিরাট ক্ষতি হয়ে যাবে।
সেটা ভাবলে তুমি ভুল ভাববে।
দুঃখের সাথে কথাবার্তা প্রায় শেষ
সে বলেছে আমার সাথে বন্ধুত্ব করতে তার বাধা নেই।
আমি কি বলবো!
বললাম আমারো আপত্তি নেই।
সুখ, তুমি সুখেই থাকো।
তুমিই সুখে থাকো।
Comments (9)