আমি সেই চিরচেনাই আছি
বদলাইনি মোটেও,
দুঃখ বেদনায়ও থাকে হাসি
কোনে ঐ ঠোটেও।
ভাবিনা তেমন বেশি,
হবে যা হবার হবেই।
জানি সুখ পাখি আসবে
দুঃখ শেষ হলে তবেই।
স্বপ্ন দেখি, স্বপ্নেই ভাসি,
স্বপ্নেই দেই ডুব
কল্পনাও করি, তার ছবিও আকিঁ
দোলা দেয় সে আমায় খুব।
হবেনা, তবু যাবোনা, তাকে ভুলে
মনের সেইখানে আমি রেখেছি তাকে তুলে।
ইহা নয় প্রেম, নয় ভালোবাসা...
ইহা শুধুই কবির মনের অগোছালো কিছু কথা।
Comments (9)