গতি (speed)

ঈদের আনন্দ চলছে ,
সকল মানুষ আনন্দের জন্য ছুটছে ,
কেউ কর্ম ব্যস্ততার পথে,
কেউ বা নতুন জীবনের পথে,
হুরোহুরি , ছুটোছুটি,
কি দিবা, কি রাতি।
ছুটেছে সকলে একাকী ,
কারো চোখে কোন চিন্তা নেই কাউকে দেখি ,
সবাই ছুটেছে দ্রুত গতি ,
দেখিনি কেউ সম্মুখে তিমির রাতি।
এক শহরের রাজপথ,
কেউ নেই কারো সাথ ।
সেই পথে ছুটেছে কত মানুষ ,
ওখানে কেউ কারো না ,হয়না খোজ ।
শহরের ব্যস্ত রাজ পথে ,
বড় যান , ছোট যান , উচ্চ হর্ণ আসে কানে।
এত ব্যস্ত  রাজ পথে,
একটি মানুষ পা নেই তবু হাটে,
উচ্চ ক্ষমতা যন্ত্রের বিপরিতে,
সে হাটে আর হাটে।
মাঝে মাঝে থেমে যায়,
যদি একটু খাবার পায়।
এই চলমান রাজপথে,
অন্য কিছু নাহি চায় সে,
জীবনের গতি বাড়াতে,
গতিময় এই রাজপথে।
সম্বলহীন , অঙ্গহীন
পাশাপাশি
দ্রুতগতির হরেক ইঞ্জিন