নৈঃশব্দে যে পাতাটি ঝরে পড়ে অলস দুপুরে
আমি তার স্বপ্নের কথা ভাবছি;
আত্ম-ক্রন্দনে বিষাদের বিষবৃক্ষ আজ তাতেও
স্বপ্ন-দুঃস্বপ্নের এক আলো-আধারী ধুষরতাও কাঁদায় তোমায়
আমার জানা ছিলনা, অথবা পড়া ছিলনা-❤
❤-একটি নৈর্ব্যক্তিক দুপুরে একলা বৃক্ষের জীবনী;
পত্র ক্রন্দন ভেবে ভুল করিনি হয়তবা শীতের সকালে
শিশির আর ক্রন্দন বুঝি সমার্থক শব্দ হয়ে দাঁড়ায়-❤
❤-এপাড়ায়,আমিও দাঁড়াই ...❤
নৈঃশব্দের মাঝেও যে কতো শব্দ থাকে-❤
❤- তা বোঝার অপেক্ষায়;
কিছু সবুজ পত্র হলুদাভ হয়ে ওঠে
চুয়ে চুয়ে ঝরে যায় সবুজ গ্রন্থি;
তবে কি পত্রেরও ঋতুস্রাব হয় ঋতুর সাথে সাথে ?
আমার নৈর্ব্যক্তিক দুপুরে অলস ঝরে পড়া পাতাটি
নৈঃশব্দের গহীনে আবিষ্কার করি-❤
❤- আমিও ভালোবাসতে জানি;;
Comments (11)