তোমার কাছে এসে দাঁড়ালেই
চোখে,ঠোঁটে,আঙুলে অজস্র শব্দেরা ভিড় করে;
যেন ঝড়ের বন্ধ দরজায় দুপদাপ হাওয়ার করাঘাত।
প্রজাপতি হয় কথারা,কবিতারা উড়তে চায়-
দোলনচাঁপা আর অপরাজিতার গা ছুঁয়ে ছুঁয়ে।
কখনোবা অফুরন্ত স্রোতের মতো-❤
আমার গহীন নদীর তীরে ভীষণ জল আছড়ে প'রে।

অথচ এমনিতে তোমাকে না দেখলে,
তোমার চোখের সামনে এসে না দাঁড়ালে,
আমি থাকি-❤
শব্দহীন, অর্থহীন,এক নির্বাক পাথর !
এমনিতে তুমিহীন আমার তাপাঙ্ক হিমাংকেরও অনেক নিচে।
তখন আমি থাকি-❤
বরফ ফুলের বুকে চাপা প'রা বেদনাহত এক রেশমপোকা।

দোহাই লাগে তোমার,
এভাবেই অজস্রবার এসে পূর্ণ করো আমায়,
প্রতিমুহূর্তের অসম্ভব প্রার্থনার মতো !



(¯`·.·´¯)
` ·.¸.·´❤