আমি এক মুর্খ রাখাল । গাণিতিক সমীকরণ বুঝিনা । তবুও অনেকটা দুঃসাহসের সাথে ০৫টি সমীকরণ দিলাম । আশাকরি, আপনারা দ্বি-মত করবেননা ।
(১) 14+18=02
(২) 14+18=15
(৩) 14+18=32
(৪) 14+18=49
(৫) 14+18=69
উপরের ০৫টি সমীকরণের ০৫টিই ঠিক । যারা ঠিক বলে মেনেছেন তাদেরকে ধন্যবাদ । যারা মানেননি তাদেরকেও ধন্যবাদ সহ ব্যাখা দিচ্ছি ।
সমীকরণ-১ এ 14 সরকারী জোট আর 18 বিরোধী জোট । আর জোট মানেই এক(01)। এক্ষেত্রে 14 এর প্রকৃত মান 01 এবং 18 এর প্রকৃত মান 01 ।
সুতরাং 01+01=02 নাকি মিছা কইলাম?
সমীকরণ-২ এ 15 মানে 9 ও 6 মানে গোজামিল আর অসঙ্গতির প্রতীক । বাংলাদেশে গোজামিল আর অসঙ্গতির জন্য সরকারী জোট 60% ও বিরোধী জোট 40% দায়ী । মানে সরকারী জোট-09, বিরোধী জোট-06 ।
সুতরাং 09+06=15, নাকি মিছা কইলাম?
সমীকরণ-৩ এ যদি সাধারণ গাণিতিক নিয়ম অনুযায়ী,স্বাভাবিক যোগ করি । তবে
14+18=32, নাকি মিছা কইলাম?
সমীকরণ-৪ এ 49 মানসিক দেউলিয়াত্বের প্রতীক । এক্ষত্রেও সরকারী জোট 60% ও বিরোধী জোটের দায় 40% । সংখ্যায় যথাক্রমে (প্রায়) 29,20।
সুতরাং 29+20=49, নাকি মিছা কইলাম?
সমীকরণ-৫ এ 69 উল্টাপাল্টা কর্মকান্ডের প্রতীক । এক্ষত্রেও সরকারী জোট 60% ও বিরোধী জোটের দায় 40% । সংখ্যায় যথাক্রমে (প্রায়) 41,28 ।
সুতরাং 41+28=69, নাকি মিছা কইলাম?
Comments (32)