(১)

আমি নই ডিগবাজ

নই আমি আমলা

আমি এক সাধারণ

খেটে খাওয়া কামলা ।


(২)

কী বলি, কী করি

পাইনা দিস।

বলিনা নৌকা

করিনা শীষ ।


(৩)
পিকেটার মার দেয়
মার দেয় পুলিশে!
দেশটা ভরে গেছে
অসভ্য আর ফুলিশে!

(৪)
বেরিয়ে রাস্তায়
আমি শুধু পস্তাই!
কেন আমি সাধারণ
খাই মার অকারণ?

(৫)
আছো নাকি কোন ভাই
সামনে আগাবে
বর্বর জালিমদের
পেদিয়ে ভাগাবে?