মৃত্যুর বারতা
আজকাল বুকের ভেতরে বাম পাশে
একটা ব্যাথার অনুভূতি জাগে,
সমস্ত শরীর তখন কাঁপতে থাকে
হাতদুটি কেমন অবশ হয়ে আসে;
দুচোখ জুড়ে ঘুম কেবল ঘুম
কিন্তু ঘুমুতে পারিনা।
আমার ঘুম আসে না।
বয়েস হয়েছে, তাই হয়তো..
নতুবা এতগুলো বছরেে অত্যাচারে প্রতিক্রিয়া;
নয়তো মৃত্যুর বারতা আসে নিঃশব্দে।
কতো কাজ বাকি, কতো
স্বপ্নের জাল বোনা বাকি আছে
কতো আশঅর সমাপ্তি ঘটাতে হবে
হায় জীবনটা এতো স্বল্প আজ
বারবার তাই মনে হয়
জানি বিদায় বেলার ঘন্টা একদিন বেজে উঠবে
আকাশ কাপিয়ে বাতাস ঝাপিয়ে
মৃত্যুর দূত যখন এসে দাড়াবে সামনে
হায়! তখন কী একটু সময় দেবে?
এক মুহুর্ত
আমি বুক ভরে নিঃশ্বাস নেবো
এই পৃথিবীর সবটুকু আলো
এই কন্ঠের সমস্ত শক্তি দিয়ে উচ্চারিত হবে
লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
Comments (6)