অদ্ভুত সভ্যতার এই শহরে
বিড়ালের বাঁচ্চারাও মাঝে মাঝে
বাঁঘের মত হুংকার দিয়ে ওঠে,
মহারথী মহাজন বিজ্ঞ বোদ্ধা
অথবা বুদ্ধির ফেরিওয়ালা এখানে
চামচিকার মত উড়ে বেড়ায়
অচেনা রাস্তার মোড়ে।
আমার বিপ্লবী চেতনাগুলো তাই
নির্বাক বিদ্রোহ করে যায়
তোমাদের বিক্ষত হৃদয়ের
কোন এক নির্জন কোণে।
Comments (7)