আমার লেখা অনেকগুলো নাটকের মধ্যে একটি। পরিচিতি বুঝবেন নাটক মজা পাবেন। মারামারি, কবিতার মতো গান, নানা প্রকার কাহিনী ইত্যাদি মিলে নাটক লিখি।
নাটকের দৃশ্য সংখ্যা - ২১
এই পোস্টে দৃশ্য সংখ্যা থাকবে = ৭
পরিচিতি =
(জুই এবং রুই নায়ক নায়িকা। জুইয়ের ভাই শাকিল এবং আকিল। জুঁই এর বাপ শামিল এবং মা নেই। রুইয়ের ভাই রক্ত ও শক্ত এবং ভক্ত। রুইয়ের মা বাসীরণ এবং বোন সুমা। তাদের ক্লাসের শিক্ষিকা রানী এবং শিক্ষক জনি। জনির ছেলে রনি। রানীর মেয়ে নাসিমা। জুঁইয়ের বন্ধু নাসিমা এবং রুই এর বন্ধু রনি। জুই এর সাথে বিষাক্তর বিয়ে ঠিক হবে ও বিষাক্তর বাপ জীবন্ত এবং জীবন্তর বোন বাশিরণ।)
দৃশ্য এক, ৮:০০এএম
শাকিল : বাবা তোমাকে আর কতদিন বলবো।
শামিল : আগে এটা বল, কি এমন বলছিস?
শাকিল : আমি বলছি আমার কপালে কি আর বিয়ে লেখা নেই?
শামিল : লেখা তো নেই-ই তো
শাকিল : নেই তাই না?
শামিল : তোর কপাল তো একদম ফাঁকা দেখছিস না।
শাকিল : আরে। আমি বলছি হলো আমার কি আর বিয়ে হবে না?
শামিল : বিয়ে হবে না কেন তুই কি দেখতে শুনতে খারাপ?
শাকিল : এখন যা মনে হচ্ছে, যে আমি না, তোমার মাথা খারাপ। যতসব।
জুই : কিরে শাকিল বাবার সাথে কি কথা হচ্ছে?
শাকিল : আরে আমার বিয়ে নিয়ে বাবাকে বলছিলাম, সে কিছু বোঝার চেষ্টাই করছেনা। ভান ভান।
জুই : চুপ থাক, সে আর বুঝবেও না।
শাকিল : কেন রে?
জুই : ও বলা যাবে না, বাবা চলো।
দৃশ্য ২, ৮:৮এএম
আকিল : ভাইয়া আমি জানি কি হয়েছে।
শাকিল : বলতে পারলে মজা দিব।
আকিল : বাবার বন্ধু জনি বাবার উপরে বাটান দিয়ে আঘাত মেরেছে।
শাকিল : আজ ওর একদিন কি আমার একদিন।
আকিল : দাঁড়াও ভাইয়া।
শাকিল : আবার কি হলো?
আকিল : টাকাটা দিয়ে যাও।
শাকিল : দেত, নে।
দৃশ্য ৩, ৯:০০এএম (জনি ক্লাস নিচ্ছিল)
শাকিল : স্যার আমার আপুর বেতনটা।
জনি : দাঁড়াও আসছি।
দৃশ্য ৪, ৯:৯এএম
শাকিল :আপনি আমাকে বলুন আমার বাবা কি দোষ করেছিল?
জনি : তাহলে তুমি এটা শুনতে এসেছো?
শাকিল : তাহলে বলুন।
জনি : তোমার বাবা আমার থেকে ১৫ হাজার টাকা নিয়েছে। সে দিতে পারবে না দেখে সে নিজেই বলেছে প্রতি মাসে ১৫০ টি বাড়ি খাবে।
শাকিল: তো কতগুলো বাড়ি দিয়েছেন।
জনি : দশটা।
শাকিল : আপনার ১৫০০০ টাকা নিন। দশটি বাড়ি খান।
রনি : আমি বেঁচে থাকতে তুই আমার বাবার গায়ে হাত তোলার সাহস কিভাবে পেলি?
শাকিল : তুই কখন কোথায় থাকিস এখন তোকে খুঁজে বলে আমি আমি তারপরে তো তোর বাপকে মারতে পারবো না।
রনি : তুই কিন্তু দেখতে পাচ্ছিস, আমি তার ছেলে তার সামনে দাঁড়িয়ে রয়েছি। তোর কি একটু ভয়ও লাগছে না।
শাকিল : শুধু তোকেই আমাকে ডরাতে হবে?
রনি : আমি? আর তোকে?
(মারামারি চলে)
রুই : রনি তুই এখানে মারামারি করছিস কেন?
রনি : ভাই দেখতো। ওই ছেলেটা আমার বাবাকে মারতে এসেছে।
রুই : এই ছেলে তুমি ওর বাবাকে মারতে এসেছ কেন?
(শাকিল সবকিছু খুলে বলে)
রুই : রনি। শাকিলের বিচারই তো আসল।
রনি : বন্ধু তুই এই কথা বললি?
রুই : যেটা সত্য সেটাই তো বলবো।
রনি : ঠিক আছে। (এবং রনি মনে মনে বলে "তোকে দেখে নিব")
দৃশ্য ৫, ১০:০০এএম
শাকিল : আমাদের প্রেমের কথাটা বাবাকে জানাবো।
নাসিমা : তাহলে জানাও।
শাকিল : বাবার মাথা অর্ধেক লো হয়ে গেছে। বাবা ঠিক হয়ে গেলে সাথে সাথে জানাবো তোমার মাকে কি তুমি জানিয়েছ?
নাসিমা : আগে তুমি জানাও তারপরে আমি।
শাকিল : ঠিক আছে। আবার কাল দেখা হবে।
নাসিমা : ঠিক আছে।
দৃশ্য ৬, ১০:১০ এএম
ভক্ত : মা অনেকদিন হয়ে গেল। এবার বড় ভাইয়াটাকে বিয়ে দাও।
বাসিরন : বিষাক্তর বিয়ে হোক তারপর তোর ভাইকে বিয়ে দিব।
রক্ত : তাদের আশায় আমরা কেন বসে থাকবো?
বাশিরন : বিষাক্ত বলে পরশুদিন এই ওদের বিয়ে।
(শক্ত ভক্ত এবং রক্ত তিনজন গোপনে বলে "পরশু বিষাক্তর না আমাদের ভাইয়ের বিয়ে। হা হা হা হা হা।"
বাশিরন : তোরা আবার কি বুদ্ধি করলি?
অঘটন কিন্তু ঘটাশ না।
তিন ভাই : ঘটাবো না।
বাশিরন : আল্লাহ রক্ষা করো।
দৃশ্য ৭, ১১:০০এএম
শাকিল : বাবা চলো ডাক্তারের কাছে যাবে।
শামিল : ডাক্তারের এতটা কাছে যাওয়াটা বরংচ ঠিক হবে না।
শাকিল : আর পারা যায় না।
আকিল : হা হা।
শাকিল : হাসছিস কেন? এটা কি তোর বাবা না?
আকিল : সরি ভাইয়া।
শাকিল : এদিকে আয়।
আকিল : আসছি।
পরেরটা শিঘ্রই আসছে।
১। কেমন লাগলো মন্তব্য লিখুন।
২। এমন কোন লেখা নাটক আগে কোনদিন দেখেছেন?

Comments (0)
No comments yet. Be the first to comment.