দয়াল , তুমি সব দিয়েছ এই ভুবন সংসারে
সবাই খুঁজে তাকে , তুমি দেখ তারে ,
জীবন হতে মরনের শেষ পারে ।
স্মৃতি ধরে ইতিহাসে স্মরনে রাখিয়া
গোপনে ভালবাসা মন পিরিতি মাখিয়া ,
দুঃখ ভরা জীবনে কাছে রেখ ধরিয়া
আমি যেন দেখি , দেখার মাঝে নেই যার শেষ ।
আমি দেখেছি , ভালবাসার মাঝে এত বড় দুর্ভাগ্য
ভুল হওয়া ছাড়া ছাড়ি ,
আমি দেখেছি , জনসভায় মানবতার বিরোধ রাত্রি
সবি হলে আপন বাড়ি ।
আমি দেখিলাম তরুনে ভক্তের সেই বানী
কত মনের বাসায় তারে টানি ।
সবি আমার ঘুমের চলে মরিয়া হয়েছে নীরব
কোন এক জ্যোৎস্নাভরা চাঁদ রাতে ,
পাগল করি তুলে , অভাবের দেখা মেলে নিকট হাঁটে
অসময়ের যেন দুধে ভরা ভাতে ।
যার কাছে আমার যত পাওয়া সুখের পানি
আমি যেন আপন মনে তাকে চিনি ।
যদি সে আমায় করিবে ক্ষমা
রেখে যাব তার কাছেই জমা ,
জমানো সব ভক্তির আয়োজনে
ধরে রাখা এই চাওয়ার আপন মনে । ।
রফিকুল ইসলাম ( রয়েল )
Comments (1)