নদীর বুকে পানি , নেচে নাচে ঢেউ
পারে একলা নেই বসে , আপন কেউ ।
নাচে গায় কাছে দূরে যায়
আসলে সে কি খুঁজে পায় ,
দুপার ভরা জল ছলনায় খেলা
বর্ষা আশিতেই বসিল মেলা --
এত সুখের বিশাল মাথা , কত লোকের জনসভা ।
একখানি ধরপান বাজিয়েছি বাঁশি
চারিদিকে ছোটবড় কত খাশাখাশি ,
মাঠ ভরা সভা পাশ ধারেই নদী
এখনও মনে ধরে নদীর পারে বসি ।
পারাপারে ছবি আঁকা
আকাশ থেকে পাতাল ডাকা ,
চাঁদ মামা নীরব একা
শেষ রাতে দিল দেখা ,
গ্রামখানি আনন্দে ভরা
ভোর হতে শেষ বেলা -
গান গেয়ে রৌদ্র দুপুরে কার এই বাড়ি
বুঝি কোথাও হয়েছে এর সাথে আড়ি ।
সূর তুলে এক বেহালায়
বুঝিলাম না সে কি চাই ,
কোনকিছু নাহি পায়
সকল সর্বনাশে একা আমি তাই ।
নদীর ঢেউয়ে জল খেলে
ছাওনি নৌকায় পাল তোলে ,
আজ আমার সব মনে
কিছু যেন গেছে ভুলে । ।
রফিকুল ইসলাম ( রয়েল )
Comments (1)