আমার কাছে যে মনের তরুন
সেই যেন হয় সম্মান ,
ধরিয়াছে যে আমার মান
তাহারে করিব আমি চাওয়াতে দান ।
তবে কি সে করিবে অহংকার
কি করে আমি হব সবার ,
যদি সে হয় পথিক তাহার পথের
হে মন ধরিব আমি কোন জাতের ,
তাহারে রাখিবনা আমি -- মনে কাঁদিয়া
হে বাতাস বলিয় তাকে গেছি মরিয়া ।
রাতের নিশিতে আমি জাগাতে পারি
তাহাতে আছে তরুন সারি সারি ,
আমি যেন চলি সবার বাড়ি
তোমায় ভুলে জলকে আর কাছে ডাকি না ।
হে মানব সংসার ধর নিজের মান
যে পথেই চল হয় যেন সম্মান ,
সে পথে চলা হউক শত বাধার মাঝে
সবি যেন মনে কর তোমার কাছে ,
গননায় মজিয়া যে রখিয়াছে পরে
তাহাকে ভুলিতে হবে কান্নায় ধরে ,
ভুলিয়া চলিয়া ডাকে পথ হারা এই মন --
ছাড়িয়া জীবন বলি মন মন প্রিয় সে জন ।
প্রশ্ন জাগার কথাতে ভাবনায় মিলেছে উওর
মাঝি ধরা পাল সে পথে যে খাল ,
জীবন ধরিয়া হইবে তোমার পার ,
ভুবন দেখে যদি কোন সুযোগ পাওয়া যায়
কি করিব আমি মনে যাহা চায় ,
তাহা ভাবিয়া যেন জীবন আমারে খায়
যদি ধর মনে সবি আছে ক্ষণে ,
মিলিয়া ধরিয়া যে হায়
পাশে যেন রয়ে আছে ঘরে তাই । ।
রফিকুল ইসলাম ( রয়েল )
Comments (0)
No comments yet. Be the first to comment.