অমল বিমল আকুল আবেদন
নীরব মিশানো মোহনায় ,
আঁধারে রহিব আমি একা
শীতল শিমুল কণ্ঠে অশ্রুধারা
চোখের ইশারায় এই ভুবন ।
হে মন যে শূন্য কত কথা
দেখা দেবে মেলা হবে জানার মত
রাখার মাঝে নয় বুজিয়ে যাবে
সময় ধরাতে অল্প অল্প পাবে
হে মন ভিখারি শিক্ত আমন ।
শক্ত করে ধর এত মন কাত জানা
হতেও পারে তাতে আনমনা ।
মনে পরে যখন মন ধরা
সেথায় হবে বিচার বুঝিবার ,
বিরু হৃদয়ের সন্ধিক্ষণে
মধুর মিলনে মলিন সময়ে
হে ভব তাহারে নিঃস্ব করিওনা আনমনে ।
শ্রেষ্ঠত ধরিয়া যে মলিন ধরিয়া
ভুলেছে যত অতীত ভুলিয়া ,
পশ্চিম অন্তে তাহারে বাঁধিয়া মন
হে নব তাহাকে ধর সর্বজন ।
থাকিয়া ধরিয়া আমি বিশ্ব এ ভুবন
পথের বাঁধিয়া জানি তুমি আনমন ।
প্রেমের অক্ষর ফোটানো জমকালো
তাহারে পিছনে যেন ফেলা না যায়
গভীর ভিরুতে তাকে বলা দায় ।
হে মন শক্ত হাতে ধর পাল
সময়ের হইব একদিন আজ কিবা কাল ,
সুখের পথে আমার চাওয়া নাই
তাহাতে কিসে আমি কিছু পাই ,
শূন্যে মহাজনে নিজে কভু চাই
হে মন মানুষের মন বুঝা দায় । ।






রফিকুল ইসলাম ( রয়েল )