
শ্রাবন নামের ছোট্ট ছেলে
কথায় বেজায় পাকা
দুষ্টামিতে সেরা সে যে
যায়না ধরে রাখা।
যখন তখন বায়না ধরে
কি খাই কি খাই করে
পয়সা পেলে তৎক্ষনাত সে
ছোটে দোকান ঘরে।
আদর সোহাগ বোঝেনা সে
মানেনা যে বাধা
একটু খানি বকা দিলে
চোখ ভাসিয়ে কাঁদা ।
রাগ করে কেউ ছুড়িয়ে দিলে
তাহার তরে কিল
দুষ্ট ছেলের মুখে চেয়ে
বিষিয়ে উঠে দিল।
আমি যখন মেজ বনের বাসায় ছিলাম ,তখন তার ছোট ছেলেকে নিয়ে লেখা ছড়া।
Comments (10)