#rafianoorpurbita
যেখানে বিস্তীর্ণ দুঃখের মতো আমি বলার ভাষা হারাই । চারিপাশে অসংখ্য গালিগালাজের ভীরে ,আমি নির্বাক হই। নির্বাকতায় অবাক করা শ্রুতিফল। আমি এর এক নাম দিই শ্রুতি। এই নামে ব্যথা নেমে যায় । লোকের আদিবাসি আদিম খেলাধুলায় টান পড়ে। লোক মুর্খের মতো কিছু শুনতে পায় না ।
নীরবতা বেয়ে নেমে আসে কালো শাপ । দিগন্তে দেখা দেয় এক উজ্জ্বল সূর্যের আভাস। এ সূর্য অত্যাচার আর অভ্যাসের রেখা পেড়িয়ে নতুন্ত্বের আভাস। করুণা পেরিয়ে উদাসীনতা। আবেগ পেরিয়ে নীরবতা।
আমি অবাক হই কীভাবে মানুষগুলি নীরব হয়ে যায়। কীভাবে নীরব হই আমি । কীভাবে নীরবতায় তৈরী হয় নতুন পৃথিবী ,মৃত মানুষের মিছিলে । এভাবে আমরা আবার জন্মাই ,বার বার জন্মাই । একাকীত্ব থেকে জন্মাই ,শোষক আর শাসকের অবাক পৃথিবীর ভীড়ে !
Comments (2)