করতলে নেমেছিলো চাঁদখানা
পূর্ণ অবয়ব নিয়ে, নয়তো আধখানা।
ঘুমন্ত পৃথিবীতে তুমি ছিলে একা জাগ্রত
পারনিতো চিনে নিতে, হৃদয়ে করে গেছো ক্ষত।
অহংকারী মন ভেবেছিলো ভাঙা থালা
শুধু নিজের ভেতরে তার পালাবার পালা।
জাগ্রত পৃথিবীতে তুমি আছো ভাবনার ঘুমে
পেছনে তার প্রত্যাবর্তন, তুমি পড়ে আছো ভূমে।
রচনা : ১৫.০৭.২০০৬ খ্রিঃ
কাব্যগ্রন্থ : "প্রথম বসন্তে ফোটা ফুল"
প্রকাশ : ডিসেম্বর-২০০৭ খ্রিঃ
Comments (12)