প্রিয়,
কিছু ভাবনার কোনো শিরোনাম হয়না!
বিশ্বাস করো-সত্যি হয়না, শুধু ভাবনাতেই সীমাবদ্ধ থাকে।
এসব ভাবনার কোনো উদ্দেশ্য নেই, লক্ষ নেই!
তবে এদের একটা ব্লাকবোর্ড আছে!
যেখানে সময় চক হয়ে জন্ম দেয় জীবনের কিছু গল্প
এঁকে যায় কত স্মৃতি-বিস্মৃতি!
শুনেছি উদ্দেশ্যহীন কোনো কিছুই ভালো হয়না,
তবে কি এ কারণেই এসব রূপান্তরিত হয়,
"অপ্রয়োজনীয় ভাবনার ব্লাকবোর্ডে?"
না, জানি না! হতেও পারে!
তুমি কি বলো? এরকম হতে পারে কি?
ভালো থেকো!! উত্তরের আশায় রইলাম!
Comments (10)