আজ অনেকদিন পর আবার দেখলাম তোমাকে
মুখ ঘুরিয়ে নিলে, চলে গেলে দূরে তুমি দেখে আমাকে।
তোমার রাগ, তোমার জেদ্ তুমি দেখাতে চাইছো,
তুমি পাল্টাওনি সেই আগের মতনই আছো।
যেতে যেতে তুমি একবার দেখলে ফিরে,
মনে হল তোমার চোখ যেন ডাকছে আমারে।
তোমার কষ্টকে তুমি এখনও অভিমান দিয়েই লুকাচ্ছো
সত্যিই তুমি পাল্টাওনি সেই আগের মতনই আছো।
গিয়ে বসলাম তোমার পাশে, তাকালাম তোমার দিকে,
ভাবলাম আজ জানবো সব প্রশ্নের উত্তর তোমারই কাছ থেকে!
জিজ্ঞেস করবো এমন সময় দেখলাম তোমার নয়ন ভরা পানি,
দেখে মনে হল নিজেকে বড়ই অভিমানী।
তখনই বুঝলাম তুমি এখন পাচ্ছো ঠিক ততখানি কষ্ট
যতখানি পেয়েছিলাম আগে আমি।
ইতিমধ্যে তুমি চোখের জল ফেলতে শুরু করেছো,
তুমি একদমই পাল্টাওনি আগের মতনই আছো।
কিন্তু আমি পাল্টে গেছি
পাল্টাতে পাল্টাতে অনেক দূরে চলে এসেছি,
তোমার স্মৃতিকে মন থেকে পুরোপুরি মুছে ফেলেছি।
কেন জানো! কারন তোমার থেকে আরও ভালো কাওকে পেয়েছি
সেই বুঝিয়েছে ভালবাসলে কেও কোনোদিন থাকেনাকো একা
তখনই বুঝেছি তোমাকে ভালোবাসা ছিলনা তো ভালোবাসা ছিল শুধুই ভালোলাগা।
সত্যিই গো! তুমি একদমই পাল্টাওনি ঠিক আগের মতনই আছো!!
Comments (0)
No comments yet. Be the first to comment.