১.কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোঁটে ঘষুন, কালো দাগতো উঠবেই সাথে ঠোঁটে গোলাপী ভাব আসবে।
২.কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন। চলে যাবে।
৩.ব্রনের উপর রসুনের কোয়া ঘষে নিন, তাড়াতাড়ি মিলিয়ে যাবে।
৪.পেডিকিউর মেনিকিউর আপনার কাছে ঝামেলা লাগে ? যখনই আপেল খাবেন তখনই আপেলের খোসাটা হাতে পায়ে ঘষে নিন। ফর্সা হবে পরিস্কার হবে।
৫.পায়ের গোড়ালী ফাটলে, পেঁয়াজ বেটে প্রলেপ দিন। ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবেনা ।
৬.প্রতিদিন টুথপেষ্ট দিয়ে দাঁত মাজেন, কুলি করেন তবুও মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়? ব্যাপার না, নিঃশ্বাসের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে টানা দুইমাস নিয়মিত দুই কোয়া করে কমলালেবু খান।