মনে মনে করি পণ
বিধি যদি রাজি হন
এ জয় হবেই হবে।

চেষ্টার ত্রুটি নেই
শেষটার ছুটি নেই
অবিরাম চলছে তো চলবে।

ঘুম থেকে উঠে রোজ
চারিদিকে করি খোঁজ
লোকে যা বলুক তাতো বলবে।

তবুও করিনা ভয়
মিথ্যার পরাজয়
একদিন হবেই হবে।

আশা কভূ ছাড়ি না
কেন তবু জানি না
বার বার মনে হয় জিতব।

থেমে যেতে পারি না
কারো ধার ধারি না
সবটুকু শক্তিতে লড়ব।

সব বাধা পেরিয়ে
আধারকে সরিয়ে
সত্যের আলোটাতো জ্বলবে।