আমার প্রতিদিনের নিরব শব্দগুলো শুধু আমি-ই শুনতে পাই,
অতীতে ফিরে যাবার প্রবল আকাঙ্খা আর ভবিষ্যতের হাতছানি
এই দুইয়ের মাঝে পড়ে আমি পথ হারিয়ে যাই।

আমি অনেক খুঁজেছি আমাকে, নীলাকাশ থেকে নীল সমুদ্র পর্যন্ত
পুবের সূর্যোদয় থেকে পশ্চিমের সূর্যাস্ত, পথের যেখানে অন্ত।

নিজেই নিজেকে হারিয়ে ফেলেছি, আমি এক অজানার যাত্রী
নির্ঘুম রাতে আমি খুজি আমাকে, স্বপ্নে আমাকে খোঁজে অতীতের হাতছানি।

পৃথিবীর কর্মচঞ্চল সময়ে আমি নিরব, নির্লিপ্ত পথিক
সময়ের সাথে মিলহীন জীবন আমার , অসময়ে দিক-বিদিক।

আমি খুঁজে ফিরি নিজেকে অতীত হতে ভবিষ্যতের দিকে
সময় অসমেয়ের পার্থক্য ভুলে হাঁটি মহাকালের পথে।