আমার শুভার্থী
মঙ্গলের শুভাশীর্বাদ ঢেকে
এই পোড়া দিনের ভেতর, নিয়ে এলো
উত্তাপিত আলোর ভাপ
নূতন গায়ে দেয়া ধুলোর জন্যে
রাখেনি বেলুনের বাতাসও অবশিষ্ট
চৈতালি আনাগোনায়
পেতে রাখা আড়ির চোখে
বৈতাল সময়ের অলস দোতারা আমার
স্তুতিগানের গায়ক হবার ঘুম
পাড়িয়ে কে চলে গেলো সূর্য টেনে দিয়ে, আলগোছে
সে নয়, আমার শুভার্থী।
Comments (0)
No comments yet. Be the first to comment.