আকাশের চাতালে
বছরের মেঘেরা বসাবে বাজার
চূড়া মেঘ, মেঘ ভূমি, ভাসমান বাতাস জল
ঝরে পড়া বিশাখার ঝড়, জেনেছে শরীর
শ্রবণার প্রতীক্ষায়, স্বেচ্ছা খরায় থাকা কাক
ও অন্যান্য পাতারা
প্রস্বেদন কে বিদায় জানিয়ে এলো
প্রহরের শেষ সন্তরণে
উত্তাপের ক্ষণটুকু ঘাট ছেড়েছে এইমাত্র
সাঁজোয়া আষাঢ় বাসী মেঘেরা
একে একে নাবছে মেলা মাঠে।
Comments (0)
No comments yet. Be the first to comment.