দাগ পলিন কাউসার · Poems · 2014-04-07 · 1117 views হয়তো নূতন নয় হয়তো ছিলো না পুরনোও থেকে থেকে আরও কিছু দাগ বড় যত্নে জন্মেছে আমারই হাতের তালুতে যা কিছু ধরা ছিলো আঙুলের খাঁচায় ফিরে ফিরে টেনে গেছি মখমল থেকে রেশমি অনুভব হয়তো পুরনো নয় হয়তো ছিলো না নূতনও। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (0)
No comments yet. Be the first to comment.