লাশের বদলে লাশ নিয়ে খেলা
পুতুল খেলা-হেলাফেলা,
বসেছে যেন হত্যার মস্ত মেলা
এই মেলা-বেলা অবেলা।

কথা বলে চেতনার অন্তরালে
ছলনার রং কৌশলে,
নীতি দহে-ক্ষমতার বাহুবলে
জ্বলে প্রতিশোধ অনলে।

থু মারি- এই অপরাজনীতির
যেথা শুধু ধান্ধা ফিকির,
যদি না-ই গড়িস শান্তির নীড়
তবে দে গিলোটিনে শির।