মেঘ করিছে কালো
লাগছে বেজায় ভাল
বিষটি নামবে এখনি
আম্মু দিবে বকুনী ।
ভিজতে গেলে আছে মানা
হবে নাকি কঠিন জ্বর
ধুত্ ছাই ভাল্ লাগেনা
এই বাড়ি এই ঘর ।
কি করিব কোথায় যাব ?
বলে দাওনা বাদল ভাই
কি করিলে তোমায় পাব ?
তোমার সনে খেলতে চাই ।
Comments (0)
No comments yet. Be the first to comment.