মাতৃগর্ভে ভীষন জ্বালা উঠছে কেঁপে কেঁপে
রক্তে-রাঙা ভ্রূণের ঝুটি পা চালিয়ে করছে
টুটি সহস্র বাঁধের কাছে জ্যোৎস্নামাখা
চাঁদের পাশে ফুটফুটে এক ভ্রূণকলি
মায়ের কোলে ভাসে...
লক্লকানি সাপের জিভ ছোবল
মারা হন্তারক মানুষের হাত কালো
ছায়ার অশরীর করছে ভ্রূণ নষ্ট
সকল দেশের রানীর দেশ হচ্ছে বিনষ্ট...!
Comments (0)
No comments yet. Be the first to comment.