টাকে টাকা পিয়ালী দত্ত · Poems · 2014-09-09 · 847 views তেল চকচক টাক্কু মামা গাইছে বেসুরে গান আলুর চপ আর সিংগাড়াতে ছুটছে খাওয়ার বান ভাজতে লাগে যদি আরও তেল নেই তো জোগান কম লাগলে পরে বলো মামু টাকের বিশাল দম টাকে টাকা টাকায় টাক এ নিয়ে জগত বাবু বিশাল চাহিদা টাকের বাবা হয়ো না যেন কাবু Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (21)