তনুর দেহ ঢাকা দেওয়া লালপাড়
শাড়িতে, ইচ্ছে ছিল এই লালপাড়
শাড়ি পরে এবারের পূজোয়
করবে মা দশভূজার বরণ...
বরণের সাধ মিটে গেল একটা
ট্রেনের ছোট্ট ধাক্কায়... ছিন্ন
বিচ্ছিন্ন রক্তে মাখা সারা শরীরে
...মা নিজেই আজ লালপেড়ে
শাড়ি পরিয়ে করেছে তাকে বরণ
...আপন রাঙানো হাতে সে নিজেও-!
Comments (0)
No comments yet. Be the first to comment.