কতশত রাত কাটিয়েছি মনোছবি
উর্নাজালে|
অহেতুক আকাশ কেঁপে কেঁপে ওঠে
বারংবার|
কতশত ভোর ডুবে গেছে পাথারে
অতলে|
কবিতার হাত ছুঁয়ে ছুঁয়ে ব্যাথার
এপার|

ঘোর অমানিশা আঁধার, পড়ে আছি
মাঝে|
কতবার দ্রোহি মন শুধু আলো
খুঁজে যায়|
ভাঙ্গা তরি তায় জল ওঠে হেথায়
আপন সাজে|
আত্মবিয়োগে মন সায় দেয় নির্লিপ্ত
হতাশায়|

বারে বারে আমি আগুন গিলে খাই
সময় অসময়ে|
ক্ষনে ক্ষনিকায় দুঃখ ভুলে যাই মৃদু
আত্মবিয়োগে|


[কুম ক্যান্ট,২২ডিসেম্বরা২০১৩]

গো