যদি একজন পুরুষ শিক্ষিত হয়, তাহলে একজন পুরুষই শিক্ষিত হয়। আর যদি একজন নারী শিক্ষিত হয়, তাহলে শুধু একজন নারীই শিক্ষিত হয় না, তার সাথে গোটা পরিবার শিক্ষিত হয়, গোটা পাড়া শিক্ষিত হয়। ধীরে ধীরে গোটা সমাজ শিক্ষিত হয়।
মনে রাখতে হবে, সেই জাতিই আজ সবচেয়ে বেশি উন্নতি করতে পেরেছে, যে জাতির নারীরা শিক্ষিত হয়েছে।
পশ্চিমী দেশগুলির চোখ ঝলসানো উন্নতি দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। কিন্তু কখনো ভেবে দেখেছি কি এর কারন কি? এর কারন হল ঐখানে সমাজ গঠনে নারীরাও অংশগ্রহন করে। আর সেটা তখনি সম্ভব যখন সমাজে নারীরাও শিক্ষিত হবে। এই তথাকথিত পুরুষ শাষিত সমাজ ভেঙে ফেলতে হবে। আর সেটা করতে হবে আমাদেরই। চায়ের দোকানে বসে অমুক বাড়ির সমালোচনা করা বা পাড়ার রকে বসে রাজনৈতিক নেতাদের আদ্য- শ্রাদ্দ্ব করার চেয়ে সেটা হবে ঢের বেশি কাজের।
Comments (14)