আমদের দিনলিপিতে ট্রেনজার্নি নিয়মিত রাখা উচিত। তুমি আমার ডায়রির পাতা হয়ে যাও। তোমাকে লিখবো ।

বুকে ঝরে পড়বে কালির বৃত্ত। তুমি হাহাকার বন্ধ করে হয়ে উঠবে কবিতা। সারা বিকেলে জুড়ে নীরব হাহাকারের চাঁদ আর ফোলা ফোলা অন্ধকারে প্রেতিনী নদীপথ।

সেলফোনটা ডেকে উঠে। হঠাৎ করে বলে উঠে, “কেমন আছো”

বহুদিন পর!

সাড়া দিতে ইচ্ছে করে না তবুও অন্ধকার কাটিয়ে আলো জড়িয়ে ধরে সেলফোন জুড়ে। হারানো দিনের গান বেঁধে রাখে মৃত্যু।

ভালবাসবে ঘাতক লুটেরা নদীর মতো।


০৭।০৭।২০১৭