চিরকালের ঘ্যানঘ্যানে দ্বন্দ্ব প্রাচ্য ও পাশ্চাত্য ।
কোন পোশাকে কে রাজা ? কে উজীর কে অমাত্য ?
প্রশ্নটা বেশ শক্ত-পোক্ত তবে উত্তরটা সোজা ...
বুঝতে চাইলে বোঝা যায়, না চাইলে যায় না বোঝা ।
প্রাচীনকালে দিগ্বিজয়ে যেতেন মহারাজাধিরাজ
জয়ের নেশা বিশ্বগ্রামীন, আর বদলে গেছে সাজ ।
পশ্চিমে আর পুবে কী হে হয় কখনও সন্ধি ?
যেটা সবাই সন্ধি ভাবেন তা তো গূঢ় অভিসন্ধি ।
যুগটা আধুনিক ঠিকই কিন্তু ধ্যান-ধারণা প্রাচীন ;
ধনতন্ত্রের যাঁতা ঘর্ঘর, অহো ! জীবন উৎসব রঙিন ।
Comments (18)