যদি সব অাশা হারিয়ে যায়
হতাশায় ডুবে যায় তব হৃদয়
তবু হাল ছেড়ো না ওগো বন্ধু
জেনে রেখো অাল্লাহ্ দয়াময়।
যদি কোনো কূল খুঁজে না পাও
দু'চোখেতে শুধু অাঁধার ই রয়
তবু ভেঙ্গে পড়ো না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দিকহারা হয়ে যাও কভু
কোনো পথ আর খোলা না রয়
তবু নিরাশ হইও না ওগো বন্ধু
জেনে রেখো আল্লাহ্ দয়াময়।
যদি দুরাশায় হতাশায় ডুবে যাও
ছেড়ো না হাল এসো প্রার্থনায়
ডাকো অাল্লাহ্ কে পেয়ে যাবে পথ
কারণ অাল্লাহ্ পরম করুণাময়।
Comments (10)