ঘুণে ধরা এই সমা‌জে
আর ক‌বে বি‌বেক জাগ্রত হ‌বে।

‌মোহর মারা মানু‌ষের বু‌কে
আর ক‌বে অনুভূ‌তি প্রাণ পা‌বে।

কত কত রক্ত ঝর‌লে পরে
অভাগা মানুষগু‌লোর হুস হ‌বে।

‌বি‌ভে‌দের ‌বেড়াজাল ছিন্ন ক‌রে
ক‌বে মানুষ সবাই‌কে ভা‌লোবাস‌বে।

আর কত কত নারী লা‌ঞ্ছিত হ‌লে
মানু‌ষের বি‌বেক সাড়া দে‌বে।

এই ধরনীর প‌রে মানুষগু‌লো
ক‌বে ক‌বে আবার মানুষ হ‌বে।