তোমার সাথে প্রথম কথা রবীন্দ্রনাথের জন্মদিনে
তোমার গাওয়া গান আজও আছে আমার প্রাণে।।
নীল সবুজের জামা খানি আজ ও আছে মনে,
অনুভূতি গুলো আজ নতুন করে প্রাণ জাগালো আমার প্রাণে।।
দ্বিতীয় দেখা তোমার সাথে তোমার গ্রামের বিয়ে বাড়িতে,
ভাবলাম সেদিন বলবো কথা মন খুলে শুধু তোমার সাথে
হলো না বলা কথা তোমার বান্ধবীদের উপস্থিতিতে
যাইবার কালে শুধু ভাবলাম কবে হবে আবার তোমার সাথে দেখা।।
আড়চোখে আমি দেখছিলাম, তুমিও তাকাইছিলে আমার প্রাণে
তোমার চোখের ওই মুগ্ধ করা জাদু
আজও আছে আমার মনে।।
Comments (5)