খোলা আকাশ
আমার খোলা আকাশ
শুকনো, অসহ্য তাপদাহ
আমার খোলা আকাশ
বহু---কাল বৃষ্টিহীন
আমার খোলা আকাশে
রোদ ওঠেনি বারটি বছর ধরে;
আমার খোলা আকাশে নেই কোন
ছিটে ফোটা মেঘ---
আমার খোলা আকাশে এখন আর
শান্তির বারতা নিয়ে ওড়েনা কোন
পায়রার দল;
আমার খোলা আকাশ...
আমার খোলা আকাশে এখন আর
পূর্নিমা চাঁদ উঁকি দেয় না,
আমার খোলা আকাশে আর স্বচ্ছ নেই,
নেই নীলাভ রঙ,
ঘন কালো মেঘে ছেঁয়ে গেছে
আমার উন্মুখত খোলা আকাশ।
না বর্ষে ,না গর্জে ,নিঃপ্রান আমার খোলা আকাশ
Comments (7)