আজ না হয় আর একটু ভিজি


লণ্ঠন নিভু নিভু!
‘কী লিখি তোমায়?’
ভিজে যাচ্ছি আমি।
ভিজে যাচ্ছে আমার আদিম সত্তা।
বাইরে ডাকছে ঝিঁঝি
আমি বলছি, ভিজি...আরেকটু ভিজি!
আর আমার ঘর না-থাকার ঘর জুড়ে
তখনো তুমুল বৃষ্টি
কখন থেকে যে পুরো পৃথিবীটাকেই
‘ঘর’ ভেবে বসে আছি!
নিস্তব্ধ চুপকথার আড়ালেও লুকিয়ে থাকে প্রাচীন ব্যথা,
গহিন বেদনা।
আজ না-হয় খুব করে ভিজি...
ভিজতে দিই আমার আমিকে!

বিঃদ্রঃ প্রথম আলো থেকে সংকলিত