জীর্ণ সার্ট
অরন্য রানা
তোমার কিনে দেওয়া
মোলায়েম সার্টটা আজো
রয়ে গেছে;
মনে পড়ে? একরাতে যখন
সে ঘর থেকে বেরিয়ে পড়েছিলাম
হেস্কা টানে দু’টি বোতাম ছিড়ে ফেলেছিলে
তোমার আদর মাখানো হাতে
সাধের ভালোবাসার সুতোয়
আগের রুপ পেয়েছিল সোনালি বোতাম
সার্টটা এখন নিঃশ্বেষ ।
তবে জানো তো, সেই জীর্ণ সার্টটা
আজো রয়ে গেছে........
Comments (3)