পতিতার ভালবাসা
অরন্য রানা
এক নগ্নপাড়া থেকে তুলে এনেছিলাম
শরীরে তার রুপের জৌলুস
ফিনকি দিয়ে ওঠে গালের রক্তবর্ণ মাংশ
কিছু শকুন নাকি আঁচ পেয়েছিল
খুবলে খেতে চেয়েছিল তাজা প্রান!
নববধু রুপ ছিল তার সারা অঙ্গে
মুছে যায়নি এখনো মেহেদি রেখা
ভয়ার্ত মুখায়ব দেখে বোঝা যায়
কিছুটা আচড় পড়েছিল নবযৌবনে।
সে পাড়ার বায়জী বাড়ি
রোজ আসা যাওয়াছিল
নুপুর ! নূপুরের শব্দ আমার ভীষন প্রিয়
তার এলোমেল শরীর আমায় মাতাল করতো প্রতিনিয়ত
এক সন্ধ্যায় এলো কেশী আমার ঘরে এলো
এলো কেশী! হা হা হা
মদের নেশা যার ঘোর অমানিশা
চুলোই যাক নগ্ন-পতিতার ভালবাসা;
:পৃথিবীর সকল ভালবাসারা ভাল থাক।
Comments (10)