দ্বীপান্তর অনিত্য · Poems · 2014-04-25 · 1669 views তোমার প্রেমের প্রবল টানে একদিন যে মহাসাগরে ভেসে চলে এসেছিলাম, আঘাতে আঘাতে আজ তাতেই তৈরি হয়ে চলেছে ঘৃণার দ্বীপপুঞ্জ। আয়তনে বাড়ছে তারা। সেখানে আজও বন্দী আমি। আজও চারপাশে ঘিরে আছে ভালবাসার ফেনিল সমুদ্র। Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (4)