বেদনা ও ভালবাসা
বেদনার রঙ নীল
আবার ভালবাসার রঙও নীল
বেদনা কি ভালবাসা
না ভালবাসাই বেদনা?
ভালবাসলে বেদনা মিলে,
বেদনায় কি তবে ভালবাসাও মিলে?
যে নীলে বিষ ধরে
তা কি মৃত্যুর না অমরত্বের?
মহাকাশ আর সাগরের গভীর বুকে
যে নীলের এত গভীরতা
তা কি বেদনার না ভালবাসার?
আকাশের কালো গর্ভ উজার করা যত নীল
তা কি শূণ্যতার না উদারতার?
উদারতা তবে শুণ্যতা না ভালবাসা?
শূণ্যতাঃ
প্রকারান্তরে নিঃস্বতাও বটে
তাই বুঝি ভাল বেসে বেসেই
নিঃস্ব হতে হয়?
Comments (20)