পোড় খাওয়া ভেবো না
পোড় খাওয়া নই
ক্ষত বিক্ষত নই
কোথাও কোন দাগ নেই
পোড়ার কোন চিহ্ন নেই
লুকানো কোন অভিমান নেই
ফেলে আসা কান্না নেই
ক্লান্ত পথের পথিক নই
আটকে থাকা আকাশ নই
কান্না ভেজা গান নেই
আমার কোন না মানুষ নেই।