এ যেন এক অপূর্ব ভালবাসা
তুমি আর আমি
এ যেন এক অপূর্ব সত্য
তুমি আমারই
এ যেন এক ভীতিকর সত্য
তোমার প্রবঞ্চনা
এ যেন এক বাস্তব সত্য
তুমিহীনা আমি
এ যেন এক চিরন্তন সত্য
সবকিছুর পরও তুমি।