মধ্য রাতে ঘুম ভাঙলে
আমায় যখন খুঁজিস
তখনো কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?
কিছু ছিল কিছু ছিল
কিছুর কিছুও ছিল
ঠোঁটের মাঝে ঠোঁটে তোর
অল্প হলেও ছিল।
এখনো কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?
ছেড়ে যখন চলেই গেলি
মুছড়ে দিয়ে সব
চোখের কোণে ভিজে কেন
চিকেচিকে তোর জল।
তাও কি তোর মন বলে না
আমার কাছেই ফিরিস?
Comments (12)